ভালবাসা : ‘ভাল’ ও ‘বাসা’ শব্দ হতে ‘ভালবাসা’ শব্দের উদ্ভব। ‘ভাল’ অর্থ কপাল, ভাগ্য ইত্যাদি এবং ‘বাসা’ অর্থ বাড়ি। সুতরাং ‘ভালবাসা’ অর্থ এমন একটি বাড়ি যেখানে ভাগ্য বাস করে। ‘ভাল’ ও ‘বাসি’ শব্দের সমন্বয়ে ‘ভালবাসি’। ‘ভাল’ অর্থ কপাল এবং ‘বাসি’ অর্থ পঁচা। সুতরাং ‘ভালবাসি’ অর্থ পচাকপাল। ‘ভাল’ বা ভাগ্য কোনো কারণে ‘বাসি’ হয়ে গেলে তা ‘ভালবাসি’ হয়ে যায়। মূলত ‘ভালবাসা’ যখন বাসি হয়ে পড়ে তখন তা ‘ভালবাসি’ নাম ধারণ করে। আর একটি শব্দ আছে, বহুল প্রচলিত ভুল- ‘ভালোবাসা’। ‘ভালো’ অর্থ উত্তম, সরস প্রভৃতি এবং বাসা অর্থ ঘর, গোডাউন প্রভৃতি। সুতরাং ‘ভালোবাসা’ অর্থ উত্তম একটি গোডাউন। ‘ভালোবাসি’ অর্থ এমন কিছু ভালো জিনিস, যা ভালোভাবে বাসি হয়ে গেছে বা পচে গেছে। কোনো ভালো একটি গোডাউনের মালামাল পচে গেলে তা ভালোবাসি নামে চিহ্নিত করা হয়।=====================================
(কাল্পনিক রম্য অণুগল্প, কেবল আনন্দদানের জন্য রচিত।)
সূত্র : অদ্ভূত অভিধান, ড. মোহাম্মদ আমীন, পুথিনিলয়, বাংলা বাজার, ঢাকা।
No comments:
Post a Comment