শ্লোগান / ড. মোহাম্মদ আমীন
শ্লোগান
ইংরেজি শব্দ ‘শ্লো’ ও ‘গান’ মিলে ‘শ্লোগান’। ‘শ্লো’ অর্থ ধীরে এবং ‘গান’ অর্থ বন্দুক। ইংরেজভাষী লর্ড ক্লাইভ ও ব্রিটিশ সেনারা বিভিন্ন দেশে ‘গান’ বা বন্দুক নিয়ে সদলবলে ধীরে ধীরে হেঁটে গিয়ে বেচরা সিরাজসহ পৃথিবীর অনেক অঞ্চলের অনেক আদিবাসী নেতাকে পরাজিত করেছিলেন। তাই শব্দটি ইংরেজি অভিধানে ‘শ্লোগান’ হিসাবে চিরস্থায়ী আসন লাভ করে। ব্রিটিশদের মতো বাঙালিদের বন্দুক ছিল না। থাকলেও তা হাতে নিয়ে অগ্রসর হওয়ার সামর্থ্য তাদের ছিল না। তাই তারা ইংরেজি ’gun'-কে বাংলা ‘গান’ বা ‘গীত’ হিসাবে গলায় ধারণ করতে বাধ্য হন। এজন্য আমাদের দেশে রাস্তা-ঘাটে অনেক লোক যখন ধীরে ধীরে উচ্চৈঃস্বরে চীৎকার দিয়ে গান পরিবেশন করেন, তাকে স্লোগান বলা হয়।
=====================================
(কাল্পনিক রম্য অণুগল্প, কেবল আনন্দদানের জন্য রচিত।)সূত্র : অদ্ভূত অভিধান, ড. মোহাম্মদ আমীন
No comments:
Post a Comment