মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি, পারিবারিক ও সামাজিক প্রবীণ, সব পর্যায়ের অগ্রজ, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-
শিক্ষিকা, নিয়ন্ত্রণকারী বস, সিনিয়র নেতা প্রমুখ-সহ যে কোনো গুরুজন এবং বন্ধু, সহপাঠি, প্রিয়জন এবং ভালোবাসার মানুষকে যদি এমন কোনো উপহার দিতে চান, যে উপহার পেলে তিনি খুশি হবেন এবং আপনার প্রতি তার প্রেম-ভালোবাসা, মায়ামমতা, দয়া-দরদ, স্নেহ-প্রীতি, হার্দিক নৈকট্য, সহানুভূতি, ধৈর্য ও বিবেচনাবোধ প্রভৃতি বেড়ে যাবে; তাহলে আমি বলব আপনি, তাকে ড. মোহাম্মদ আমীন স্যারের লেখা ‘তিনে দুয়ে দশ’ উপন্যাস এবং ‘ভালোবাসা শুধুই ভালোবাসা’ গল্পগ্রন্থ উপহার দিন।
ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। পৃথিবীতে এমন কিছু নেই যা ভালোবাসা দিয়ে জয়
করা যায় না। ভালোবাসা দিয়ে যে কোনো কঠিন হৃদয়কেও বিগলিত করে ফেলা যায় মমতার
হিমেল হাওয়া। এটিই বইদুটির মূখ্য বিষয়। জীবন ও অভিজ্ঞতার আলোকে অর্জিত ঘটনার পরিপ্রেক্ষিতে
সহজ-সরল ভাষায় লিখিত বইদুটি হতে পারে ভালোবাসা দিবস-সহ যে কোনো দিবসে যে কোনো বয়সের এবং যে কোনো সম্পর্কের প্রিয়জনকে দেওয়া আপনার শ্রেষ্ঠ উপহার।
--------------------------------------------------------
বই দুটি প্রকাশ করেছে : পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
ঢাকার বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলার স্টলে বই দুটি পাওয়া যাবে।
প্রতিটি বইয়ের মূল্য : ১২০ টাকা।
-----------------------------------------------------------------------------
পুনশ্চ : বই দুটির পাণ্ডুলিপি পড়ার বিরল সুযোগ করে দেওয়ার জন্য প্রমিতা দাস লাবণীর প্রতি রইল কৃতজ্ঞতা।


No comments:
Post a Comment