Sunday, 14 January 2018

ভালোবাসার মানুষের জন্য ভালোবাসার দুটি বই / শ্রাবন্তী নাহা অথৈ


মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি, পারিবারিক সামাজিক প্রবীণ, সব পর্যায়ের অগ্রজ, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-
শিক্ষিকা, নিয়ন্ত্রণকারী বস, সিনিয়র নেতা প্রমুখ-সহ যে কোনো গুরুজন এবং বন্ধু, সহপাঠি, প্রিয়জন এবং ভালোবাসার মানুষকে যদি এমন কোনো উপহার দিতে চান, যে উপহার পেলে তিনি খুশি হবেন এবং  আপনার প্রতি তার প্রেম-ভালোবাসা, মায়ামমতা, দয়া-দরদ, স্নেহ-প্রীতি, হার্দিক নৈকট্য, সহানুভূতি, ধৈর্য বিবেচনাবোধ প্রভৃতি বেড়ে যাবে; তাহলে আমি বলব আপনি, তাকে . মোহাম্মদ আমীন স্যারের লেখাতিনে দুয়ে দশউপন্যাস এবংভালোবাসা শুধুই ভালোবাসাগল্পগ্রন্থ উপহার দিন।

ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। পৃথিবীতে এমন কিছু নেই যা ভালোবাসা দিয়ে জয়
করা যায় না। ভালোবাসা দিয়ে যে কোনো কঠিন হৃদয়কেও বিগলিত করে ফেলা যায় মমতার হিমেল হাওয়া। এটিই বইদুটির মূখ্য বিষয়। জীবন অভিজ্ঞতার আলোকে অর্জিত ঘটনার পরিপ্রেক্ষিতে সহজ-সরল ভাষায় লিখিত বইদুটি হতে পারে ভালোবাসা দিবস-সহ যে কোনো দিবসে যে কোনো বয়সের এবং যে কোনো সম্পর্কের প্রিয়জনকে দেওয়া আপনার শ্রেষ্ঠ উপহার।
--------------------------------------------------------
বই দুটি প্রকাশ করেছে : পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।
ঢাকার বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলার স্টলে বই দুটি পাওয়া যাবে
প্রতিটি বইয়ের মূল্য : ১২০ টাকা
-----------------------------------------------------------------------------

পুনশ্চ : বই দুটির পাণ্ডুলিপি পড়ার বিরল সুযোগ করে দেওয়ার জন্য প্রমিতা দাস লাবণীর প্রতি রইল কৃতজ্ঞতা

Saturday, 9 July 2016

সোনার চেয়ে দামি / মিনহা সিদ্দিকা

সোনার চেয়ে দামী/১
==========
স্টোর রুমে কী খুঁজতে গিয়ে আম্মুর বালাটা পড়ে যায়। খুঁজে বের করার দায়িত্ব পড়ল মেয়ে হিসাবে যথারীতি আমার উপর। বালা খুঁজতে গিয়ে পুরানো কাগজের মাঝে একটা পুস্তিকা পেয়ে যাই। তাতে অনেকগুলো ছড়া। একটা প্রকাশ করে দিলাম। বাকিগুলো লেখকের অনুমতি পেলে প্রকাশ করব। সেই ১৯৮৭ খ্রিষ্টাব্দেও রচয়িতার অনুভূতি দেখে বিস্মিত না-হয়ে পারি না।
----------------------------------------------------------------------------------
বিমর্শ
===
বউ হইয়ো না নারী
লাল আগুনে পুড়ে যাবে স্বপ্ন-বিভোর শাড়ি।
বর হইয়ো না নর
সবুজ মনে উঠবে তোমার কালবোশেখী ঝড়।
কেমন করে বাঁচি, তবে কেমন করে যাচি,
বন্ধু যদি হতে পার এস কাছাকাছি।
[ মোহাম্মদ আমীন, লাল ফটোর কালো রঙ, প্রকাশক : খুরশেদ আলম, সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ সোহরাওয়ার্দী হল শাখা, চট্টগাম বিশ্ববিদ্যালয়, প্রকাশকাল : ১৯৮৭ খ্রিস্টাব্দ (খ্রিষ্টাব্দ)]

Tuesday, 29 March 2016

অবিবাহিত / ড. মোহাম্মদ আমীন

অবিবাহিত
‘অবিবাহিত’ শব্দের অর্থ অবিক্রীত বা অবিকৃত নরনারী। বিবাহ মানে বিক্রি। বিবাহিত বস্তু, বিক্রীত 
এবং বিক্রীত বস্তু, ব্যবহারের কারণে বিকৃত হয়ে পড়ে। বিয়ের পর মানুষ বিক্রি হওয়ার 
কারণে বিকৃত হয়ে যায়। তাই বিবাহিতগণের চাহিদা অবিবাহিতগণের তুলনায় কম।
 এজন্য বিয়ের পর মানুষ কপাল চাপড়ায়।
‘চা’ ও ‘পড়ায়’ শব্দের মিলনে ‘চাপড়ায়’ শব্দের সৃষ্টি। ‘চা’ যাকে ‘পড়ায়’ 
সেটা হচ্ছে চাপড়ায়।‘চা’ অর্থ বাচ্চা। কপাল চাপড়ায় অর্থ
‘চা কপালে বসে পড়ায়’। মানে বিয়ের পর বাচ্চারা
কপালে বসে মা-বাবাকে পড়ায়।
---------------------------------------------

অণুরম্য-গল্প।
সূত্র : অদ্‌ভূত অভিধান/ ড. মোহাম্মদ আমীন।

কম্বল/ ড. মোহাম্মদ আমীন

কম্বল
‘কম’ ও ‘বল’ শব্দ থেকে ‘কম্বল’। ‌'কম' অর্থ স্বল্প এবং 'বল' অর্থ শক্তি।
কোনো কারণে কারও বল যদি কমে যায়, তো সে - যে জিনিসের নিচে
আশ্রয় নিতে বাধ্য হয় সেটিই হচ্ছে কম্বল। কম্বলের ‘বল’
রুগ্ন মানুষের বলের চেয়ে বেশি। এজন্য কম্বলের নিচ
থেকে সহজে কেউ উঠতে চায় না
বা উঠতে পারে না।
----------------------------------
এটি একটি অণুরম্য।
সূত্র : অদ্‌ভূত অভিধান, ড. মোহাম্মদ আমীন
-----------------------------------

কলম্বাস / ড. মোহাম্মদ আমীন

কলম্বাস

‘কলম’ ও ‘বাঁশ’ শব্দের মিলনে সৃষ্টি হয়েছে কলম্বাস। তিনি পরদেশে গিয়ে আদিবাসীদের
 ‘কলম’ দিয়ে শিক্ষা দেওয়ার নামে ‘বাঁশ’ দিতেন। ‘বাঁশ’ দিয়ে তাদের বাসস্থল
 দখল করে নিজের লোকদের ‘বাস’ করার সুযোগ করে দিতেন। তাই তার নাম হয়েছে কলম্বাস।
আধুনিক গবেষণায় প্রতীয়মান হয়েছে, ‘কলা’, ‘আম’ ও ‘বাঁশ’ শব্দের মিলনে ‘কলম্বাস’
জন্মগ্রহণ করেন। তিনি পরদেশে গিয়ে প্রথমে সেখানকার আদিবাসীদের
‘কলা’ ও ‘আম’ খাইয়ে লোভাতুর করে দিতেন। তারপর ‘বাঁশ’ দিয়ে
পিটিয়ে তাদের বাসস্থল দখলে এনে, নিজের লোকদের ‘বাস’
করার সুযোগ করে দিতেন। তাই তার
নাম হয়েছে কলম্বাস।
উল্লেখ্য : ‘লোভাতুর’ মানে ‘লোভে যে আতুর’। ‘আতুর’ মানে শারীরিক প্রতিবন্ধী।
--------------------------------------------
সূত্র : অদ্‌ভূত অভিধান, ড. মোহাম্মদ আমীন

কারফিউ / ড. মোহাম্মদ আমীন

কারফিউ
=======
‘কার’ ও ‘ফিউ’ শব্দের সমন্বয়ে ‘কারফিউ’ শব্দের উদ্ভব। ‘কার’ অর্থ গাড়ি, যানবাহনবিশেষ
এবং ‘ফিউ’ অর্থ অল্প বা কম। সুতরাং ‘কারফিউ’ শব্দের অর্থ গাড়িকম বা অল্প গাড়ি।
গাড়ি কখন কম হয় রাস্তাঘাটে? কারফিউ হলে। ‘কার‘ যদি ‘ফিউ’ হয় তো ‘কার’
কমেই যায়। প্রকৃতপক্ষে ‘কারফিউ’ একটি ঘোষণা। এটি জারি করা হলে
রাস্তায় গাড়ির চলাচল কমে যায়। তাই ‘শব্দ-কারিগর’গণ ঘোষণাটির
প্রতিক্রিয়ার সঙ্গে সঙ্গতি রেখে শব্দটি বিন্যস্ত করেছেন।
------------------------------------------------------------------------------------

সূত্র : অদ্‌ভূত অভিধান, ড. মোহাম্মদ আমীন, পুথিনিলয়, বাংলা বাজার, ঢাকা।

জানোয়ার / ড. মোহাম্মদ আমীন

জানোয়ার 
বাংলা শব্দ ‘জান’ ও ইংরেজি শব্দ ‘war’ এর সঙ্গে মিলিত
হওয়ার পর ‘জানোয়ার’ শব্দটি গঠিত হয়েছে। ওয়ার
বা যুদ্ধ প্রচণ্ড ক্ষতিকর। এটি জানা সত্ত্বেও যারা
যুদ্ধ করে, যুদ্ধ করার জন্য অস্ত্র বানায়, 
ষড়যন্ত্র করে - তারাই জানোয়ার।

(এটি একটি কাল্পনিক রম্য অণুগল্প, কেবল আনন্দদানের জন্য রচিত।)
------------------------------------------
সূত্র : অদ্‌ভূত অভিধান, ড. মোহাম্মদ আমীন